ঢাকা | বঙ্গাব্দ

সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীরা

মাসিক সভায় সম্মাননা ও পুরস্কার প্রদান করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নগর উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

মাসিক সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু নিজ হাতে কর্মীদের মাঝে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

এ সময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি কর্মীদের আরও উৎসাহিত করে। এর মাধ্যমে দায়িত্ব পালনে আগ্রহ ও কর্মস্পৃহা বৃদ্ধি পায়, পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।

তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মী নগরবাসীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নাগরিকদের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

প্রশাসক সকল কর্মকর্তা-কর্মচারীকে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি যেমন কর্মীদের উৎসাহিত করে, তেমনি অন্যদেরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।

মাসিক সভায় এ ধরনের সম্মাননা প্রদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, কর্মীদের ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া হলে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে কর্মদক্ষতা বাড়ার পাশাপাশি নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করাও সহজ হবে।
সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নগর উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স